About Us
ঢাকা ইনসাইডারস এর আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের ২০ মার্চ। দীর্ঘ সময়ের পরিকল্পনা, প্রস্তুতি ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে একটি সাধারণ ফেসবুক পেইজের মাধ্যমে যাত্রা শুরু হয় এই প্ল্যাটফর্মটির। যদিও এর বহু আগেই একটি দায়িত্বশীল, অনুসন্ধানধর্মী ও জনমুখী সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা অনুভব করেছিল ঢাকা ইনসাইডারস।
শুরুর সীমাবদ্ধতা ছিল, কিন্তু লক্ষ্য ছিল স্পষ্ট সত্য, তথ্য ও বাস্তবতাকে মানুষের সামনে নির্ভীকভাবে তুলে ধরা। সেই লক্ষ্যকে সামনে রেখেই ধাপে ধাপে এগিয়ে চলেছে ঢাকা ইনসাইডারস। অবশেষে ২০২৬ সালের ২৪ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আমাদের ওয়েব পোর্টাল, যা সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ঢাকা ইনসাইডারস বিশ্বাস করে, গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের প্রতিচ্ছবি, জনগণের কণ্ঠস্বর এবং জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাই আমরা বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও তথ্যের সত্যতা যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের সম্পাদকীয় নীতি
- সত্য ও যাচাইকৃত তথ্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকা
- নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা
- জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া
- গুজব, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিহার করা
- মতপ্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার মূল্যবোধ ধারণ করা
- সমাজ, রাষ্ট্র ও মানবিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকা
ঢাকা ইনসাইডারস ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অনুসন্ধানী প্রতিবেদন, সমসাময়িক বিশ্লেষণ এবং জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

