ভিসা প্রতারণার ফাঁদে সৌদি আরবে বন্দী বোরহানউদ্দিন সহ বিভিন্ন জায়গার একাধিক যুবক

ভিসা প্রতারণার ফাঁদে সৌদি আরবে বন্দী বোরহানউদ্দিন সহ বিভিন্ন জায়গার একাধিক যুবক

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়ে চরম প্রতারণা ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুবক নকিব হাওলাদার। ফুড ডেলিভারি পদের কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাকে সেখানে একটি ছোট ঘরে বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা রুহুল আমিন বোরহানউদ্দিন থানায়…

Read More
প্রতারক শাহীন

ব্যবসায়িক পার্টনারশিপের নামে কোটি টাকার প্রতারণা: জুলাই বিপ্লবের আবেগ পুঁজি করে শাহীন এর নতুন ফাঁদ!

বিভিন্ন আকর্ষণীয় ও লোভনীয় ব্যবসার কথা বলে এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের ‘জুলাই বিপ্লবের’ আবেগ ও নাম ভাঙিয়ে শতশত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর প্রতারণামূলক চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্রের মূল হোতা হিসেবে উঠে এসেছে মোহাম্মদ আলী নাজির শাহীন (Mohammad Ali Nazir Shaheen) নামের এক ব্যক্তির নাম। নিজেকে একটি…

Read More
এলপিজি সিলিন্ডারের দাম কমল

এলপিজি সিলিন্ডারের দাম কমল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে ১২…

Read More
এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেট আংশিকভাবে ঢেকে চলাচল করার অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লাবলু হক (৩৮)। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান…

Read More
ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার মৈশানী ইউনিয়নের মেসন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড় চলাকালে রুমানা নিজ বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাশের একটি বড় গাছ…

Read More
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘরে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতি ও যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। তবে মঙ্গলবার দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে রাবনা…

Read More
ঈদে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য দ্রুত জানাতে মসজিদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ

ঈদে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য দ্রুত জানাতে মসজিদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ

ঈদের সময় বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব…

Read More